আন্তর্জাতিক

মস্কো থেকে তেল কেনা চালিয়ে যাবে

সান নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর মস্কো সফরকালে বলেন, মস্কো থেকে তেল কেনা চালিয়ে যাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা হিসেবে ভারতীয় ভোক্তারা যাতে ‘আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সুবিধাজনক শর্তে সর্বোত্তম সম্ভাব্য প্রবেশাধিকার’ পায়, তা নিশ্চিত করা আমাদের ‘মূল বাধ্যবাধকতা’।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করবে এবং । মস্কো থেকে ছাড়যুক্ত অপরিশোধিত তেলের আমদানি এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে, সেরকম ইঙ্গিত দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর মস্কো সফরকালে বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা হিসেবে ভারতীয় ভোক্তারা যাতে ‘আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সুবিধাজনক শর্তে সর্বোত্তম সম্ভাব্য প্রবেশাধিকার’ পায়, তা নিশ্চিত করা আমাদের ‘মূল বাধ্যবাধকতা’।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর এবারই তার প্রথম রাশিয়া সফরে, ভারতীয় মন্ত্রী মস্কোর সাথে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ককে ‘ব্যতিক্রমীভাবে স্থিতিশীল’ এবং ‘সময়-পরীক্ষিত সম্পর্ক’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: শহীদ নূর হোসেন দিবস

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের নির্ধারিত ভারত সফরের কয়েকদিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর করেন।

জ্যানেটের সাথে আলোচনায় তেলের দামের সীমা প্রস্তাবটি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েলেন বলেন, পশ্চিমা মূল্যের ঊর্ধ্বসীমা থেকে ভারত লাভবান হতে পারে।

ইয়েলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে একটি সংলাপে (যুক্তরাষ্ট্র-ভারত অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব) যৌথ-সভাপতিত্ব করার জন্য শুক্রবার (১১ নভেম্বর) ভারতে আসবেন।

ইউক্রেন সংঘাতের পর থেকে ভারত ও চীন রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। ক্রমবর্ধমান তেল আমদানির ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে বিশাল উত্থান ঘটছে।

আরও পড়ুন: লড়াই চলছে এবং চলবে

মস্কো সফরকালে জয়শঙ্কর আরও বলেন, ভারত এই সংঘাত নিরসনের জন্য সংলাপ ও কূটনীতিতে ফিরে আসাকে ‘দৃঢ়ভাবে সমর্থন’ করে এবং নয়াদিল্লি যেকোনো উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। এটি বিশ্ব অর্থনীতিকে ‘ঝুঁকিমুক্ত’ করবে বলে তিনি অভিহিত করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা