প্রবাস

ইতালিতে অভিবাসী গ্রেফতারে অভিযান

সান নিউজ ডেস্ক: অননুমোদিত অভিবাসনে সহায়তাকারী একটি অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকায় ইতালিতে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

তাদের গ্রেফতারের পাশাপাশি অনেক স্থানে তল্লাশি অভিযানও চালানো হয়েছে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে একটি সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত এক অনুসন্ধানের পর মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়।

ইতালির এন্টি-মাফিয়া ইনভেস্টিগেশন ডিরেক্টোরেট (ডিডিএ) অভিযানগুলোর সমন্বয় করে। এতে তিন তিউনিশীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

অননুমোদিত অভিবাসনের সঙ্গে সম্পৃক্ত একটি অপরাধচক্রের সদস্যদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়। ‘অপারেশন ওয়েট শ্যুজ’ নামের অভিযানটির সঙ্গে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে তিউনিশীয় নাগরিক আনিস আমরির চালানো সন্ত্রাসী হামলা বিষয়ক তদন্তের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি জানিয়েছেন, তদন্তকারীরা খুঁজে পেয়েছেন যে অপরাধচক্রটির সহায়তায় ইউরোপে প্রবেশকারী বিদেশিরা বিভিন্ন ‘জিহাদি গোষ্ঠীর’ সঙ্গে সম্পর্কিত।

গ্রেফতার দুইজনকে কারাবন্দি করা হয়েছে এবং অন্যজনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এক বিবৃতিতে ইতালি কর্তৃপক্ষ লিখেছে, ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত ধরনের অপরাধে জড়ানোর সঙ্গে সম্পর্কিত অননুমোদিত অভিবাসনে সাহায্য ও উৎসাহিত করা অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন: বেলুনটি আসলে ওয়েদার ডিভাইস

সন্ত্রাসীদের কাছ পর্যন্ত পৌঁছায় এমন আর্থিক লেনদেনের সঙ্গে তারা জড়িত সন্দেহেও তদন্ত চলছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে না।

বার্লিনে সন্ত্রাসী হামলা চালানো আমরি সাগর পথে তিউনিশিয়া থেকে ইতালিতে প্রবেশ করে এবং ইতালির ভুয়া কাগজ তৈরি করে জার্মানিতে পৌঁছায়। বার্লিনে হামলার কয়েকদিন পর ইতালির মিলানে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয় আনিস আমরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা