ছবি-সংগৃহীত
প্রবাস

উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আল জাজিরা, সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তারা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক।

ইউরোপের দেশ ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপড়তা বাড়ানো হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ী করেছেন।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাত্র ২০ মিটার দীর্ঘ একটি নৌকায় ২০০ জন মানুষ নিয়ে যাত্রা করা অপরাধ। এটা অমানবিক।

আরও পড়ুন: রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে যায়। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানায়, লিবিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা