ফাইল ছবি
প্রবাস

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মালিবাগের ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগ রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসী সাহাবুদ্দিনের (৬৫) গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। স্ত্রী ও এক ছেলে তিন মেয়েকে নিয়ে উত্তরায় বাসায় থাকতেন। চলতি মাসের শেষের দিকে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল তাঁর।

আরও পড়ুন: অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে তদন্ত কমিটি

গুরুতর আহত অবস্থায় সাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান

সাহাবুদ্দিনের ভাগনে মাহমুদুল হাসান নাফিজ জানান, তাঁর মামা সৌদি আরব প্রবাসী। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। গত ফেব্রুয়ারি মাসে দেশে আসেন তিনি।

নাফিজ আরও জানান, শনিবার সকালে মামা নিজেদের প্রাইভেটকার নিয়ে ব্যবসায়িক কাজে বের হন। রাতে মালিবাগ গুলবাগে রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা