প্রবাস

আগুনে পুড়ে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : লন্ডনের সেডনবার্গ শহরে আগুনে পুড়ে এক নোয়াখালী প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন আরও ২৩ জন। নিহত মিজানুর রহমান মাত্র ১৮ দিন আগে জীবিকার সন্ধানে লন্ডনে গিয়েছিলেন।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

নিহত মিজানুর রহমান (৪১) নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রব মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

আরও পড়ুন: বিশ্বব্যাপী আরও ৩৯৪ মৃত্যু

নিহতের বাবা আবদুর রব মেম্বার বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আসে মিজান, এরপর থেকে দেশেই ছিলো। ধারদেনার মাধ্যমে ১৬ লাখ টাকা জোগাড় করে গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনে যায় সে। লন্ডনের সেডনবার্গ শহরে সে অন্য বাংলাদেশিদের সাথে একটি প্রতিষ্ঠানে কাজ করত। গত শনিবার রাতে কাজ শেষে নিজ বাসায় এসে অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে মিজান। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি প্রথমে বিষ্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিষ্ফোরিত হয়ে পুরো বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা মিজান সহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের র‌য়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মারা যায়।

স্থানীয় বাসিন্দা আলোক চৌধুরী জানায়, মিজানের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুরে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খাদিজা আক্তার খুকি বার বার মূর্চা যাচ্ছেন, স্ত্রী, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া আহাজারীতে আকাশ বাতাশ ভারী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা