প্রবাস

বাংলাদেশী প্রতিষ্ঠান মাহরুসা সুপার মার্কেটের ৮ম শাখার উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মাইজার তেজারী রোডে সাবেক ইবনু কাইয়্যুম লাইব্রেরি বিল্ডিং-এ বাংলাদেশি পণ্য সুলভে বিক্রয় ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আল মাহরুসা সুপার মার্কেটের ৮ম শাখার যাত্রা শুরু হয় দোয়া মাহফিলের মাধ্যমে।

স্থানীয় কাতারিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী গাজীপুরের কৃতি সন্তান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক ও ঢাকা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন স্থানীয় ইমাম।

বাংলাদেশি পণ্যের আমদানীকারক স্বত্ত্বাধিকারী মুজিবুর রহমান জানান, বাংলাদেশের তৈরি পোশাক, শাক-সবজি ও ফল, শুকনো খাবার, মশলা, মাছসহ মার্কেটের ৮০% পণ্যই বাংলাদেশ থেকে আসা। সুলভমূল্যে প্রবাসীদের কাছে উৎকৃষ্ট মানের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি। নিজ দেশের এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তিনি মাইজার এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/আরএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা