প্রবাস

সৌদি পৌঁছেছেন আরও ৩০২ বাংলাদেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় সৌদি প্রবাসীদের চলমান বিক্ষোভের মাঝেই আশার খবর জানা গেল। প্রথম দফায় সৌদি এয়ারলাইন্সে ২৫২ জন প্রবাসী সৌদি আরব পৌঁছেছেন গত ২৩ সেপ্টেম্বর। সৌদি এয়ারলাইনসে করে গতকাল বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরব পৌঁছান আরও ৩০২ বাংলাদেশি।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ফ্লাইটিটি ঢাকা ছেড়ে যাওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে সৌদি বিমানবন্দরে অবতরণ করে।

করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়াসহ ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীদের অনেকের কর্মস্থলে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সৌদি সরকারের অনুমতি, টিকিট সংকটসহ ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো নিয়ে প্রায় সপ্তাহখানেক নানা সমস্যার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়। এসব সমস্যা সমাধানের পরও করোনা পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে কাটে গতকালের সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের।

জানা যায়, এ ফ্লাইটের অনেক যাত্রী বৃহস্পতিবার টিকিট হাতে পায়। এদের অনেক যাত্রীকেই গতকাল করোনাপরীক্ষার স্যাম্পল দিতে হয়। সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে প্রবেশ করতে বলা হলেও করোনার পরীক্ষার ফলের জন্য তাদের অপেক্ষা করতে হয়। এমন দো-টানার মধ্যেই কিছু যাত্রী বিমানবন্দরে চলে যান। প্রায় ১৫ জনের মত যাত্রী মহাখালীতে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল নিয়ে রাত ৯টার পর বিমানবন্দরে প্রবেশ করেন।

এদিকে আজ সৌদিগমেনেচ্ছু ৪৫০ জনকে দেওয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিটি। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হচ্ছে। সৌদি এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে। এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের আগামী ২৭ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।

এর আগে সকালে টিকিটের জন্য কাওরানবাজার এলাকায় সড়ক অবরোধ করেন সৌদি গমনেচ্ছুপ্রবাসীরা। সকাল পৌনে ১০টার দিকে প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রবাসীরা। পরে পুলিশ প্রবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সড়কের পাশে দাঁড়িয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা