মসজিদ পরিদর্শনে ব্রিটিশ রাজপুত্র ও পুত্রবধূ
প্রবাস

মসজিদ পরিদর্শনে ব্রিটিশ রাজপুত্র ও পুত্রবধূ

আন্তর্জাতিক ডেস্ক:

ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপুত্র ও পুত্রবধূ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দ্য ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম অ্যান্ড কেট ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন এলে তাকে স্বাগত জানান মসজিদ কমিটির নেতারা।

প্রিন্স উইলিয়াম অ্যান্ড কেট এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। তারা লকডাউন চলাকালে অভাবগ্রস্তদের সহায়তার জন্য মসজিদ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র ইমাম মোহাম্মদ মাহমুদ, ডায়রেক্টর দেলোয়ার হোসেন খান। মসজিদের কার্যক্রম তুলে ধরেন আসাদ জামান ও সুফিয়া আলম।

তারা কোভিড-১৯ এর দুর্যোগময় মূহুর্তে মুসলিম কমিউনিটির সহায়তা নিয়ে জরুরি সেবা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি, দাফন কার্যক্রম, খাবার সরবরাহ, স্বাস্থ্যকর খাবারের সুবিধা, ওষুধ সরবরাহ ও পরামর্শ তুলে ধরেন। ডিউক এবং ডাচেস মসজিদের কর্মীদের কথা শোনেন এবং তারা কঠিন সময়ে কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানান। রাজপরিবারের সদস্যরা মসজিদ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান বো ক্যাশ অ্যান্ড ক্যারি এবং জাফরান কিচেনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ট্রাস্টের পেট্রন হচ্ছেন ডিউক। এই ট্রাস্ট কোভিড-১৯ এর মহামারির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিদর্শন শেষে ডিউক এবং ডাচেসকে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের মৌচাক থেকে নেওয়া খাঁটি মধু উপহার দেওয়া হয়।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা