প্রবাস

লিবিয়ায় আটকা পড়া ১৪১ বাংলাদেশি ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় গৃহযুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়া বাংলাদেশীদের পর্যায়ক্রমে দেশে প্রেরণ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম।

সংস্থাটির সর্বশেষ এক চার্টার্ড ফ্লাইটে বেনগাজি হতে মোট ১৪১ বাংলাদেশী নাগরিককে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে। ফ্লাইটটি বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আইওএম লিবিয়ার কান্ট্রি ডিরেক্টরের সহযোগিতায় একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী দুই বাংলাদেশীদের লাশও দেশে প্রেরণ করা হয়।

আইওএম’র চিকিৎসকের তত্ত্বাবধানে সবার স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফ্লাইটটি পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বেনগাজির প্রবাসী বাংলাদেশী, বেনিনা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএম’র প্রতি দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জনানো হয়েছে।

এছাড়া, যথাসময়ে ফ্লাইটি পরিচালনার প্রয়োজনীয় অনুমতি এবং প্রত্যাবাসনকৃতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার জন্য দূতাবাস হতে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে গমনে আগ্রহীদের পর্যায়ক্রমে ফেরত পাঠাতে দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম লিবিয়ার সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত বাংলাদেশী নাগরিকরা আইওএম হতে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছেন।

এছাড়া, করোনাজনিত পরিস্থিতিতে লিবিয়া হতে দেশে প্রত্যাবাসনকৃত বাংলাদেশীদের সরকারের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সবাইকে দেশে আইওএম’র পুনর্বাসন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা