ছবি : সংগৃহিত
রাজনীতি

খালেদা জিয়ার দুই নাতনি ঢাকায়

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর উপহার

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরের এক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজায় প্রবেশ করেন।

সংবাদ মাধ্যমকে বিএনপির একটি সূত্র এ তথ্যটি জানিয়েছে। তবে খালেদা জিয়ার দুই নাতনি কত দিন বাংলাদেশে থাকবেন, তা জানা যায়নি।

আরও পড়ুন : বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে

প্রসঙ্গত, কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি আগে থেকেই খালেদা জিয়ার সাথে অবস্থান করছেন। চলতি বছরের গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি।

দেশে ফেরা দুই নাতনি ও পুত্রবধূকে সাথে নিয়ে এবারের ঈদুল ফিতর উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা