রাজনীতি

ক্রীড়াক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে এসেছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে।

তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে আরাফাত রহমান কোকোর অবদান অনস্বীকার্য। আল্লাহ তাকে বেহেস্ত দান করুক, আমরা সেই দোয়া চাই।

মঙ্গলবার সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ বিপু মিলনায়তনে এ আলোচনা ও স্মরণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সঞ্চালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

রংপুর থেকে ঢাকায় পৌছাতে দেরি হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে সবার কাছে ক্ষমা চান বিএনপি মহাসচিব। তিনি মোবাইল ফোনে অনুষ্ঠানে বক্তব্য দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন পুরোদস্তর ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের মদদেই তৎকালীন মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকার তাকে নির্মম নির্যাতন করে। তারই ফলশ্রুতিতে মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তার মৃত্যু হয়। যা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা ছিল হত্যা।

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকে সঞ্চালনায় আলোচনাসভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদের মহাসচিব মহিউদ্দিন বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি মনজুর হোসেন মালু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, বিসিবির সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান প্রমুখ।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা