রাজনীতি

শবে কদর আল্লাহর নেয়ামত

সান নিউজ ডেস্ক : দেশবাসীকে মহিমান্বিত রজনী পবিত্র শবে কদরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেছেন।

আরও পড়ুন : আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

জিএম কাদের বলেন, সহস্র মাসের চেয়েও উত্তম পুণ্যময় রজনী শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এ রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহর কাছে পবিত্র এ রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক।

প্রতি বছর বরকতময় এ রাত আমাদের ছোট্ট জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহাসম্মানিত এ রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। মহান আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা