সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই তারা পুড়ে মরবেন।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, আগুন লাগানোটা আপনাদের ২০১৩, ২০১৪, ২০১৫ সালের প্রাকটিস। আওয়ামী লীগ কখনো আগুন নিয়ে খেলে না, কোনো সন্ত্রাসেও বিশ্বাস করে না। আজকে মির্জা ফখরুল আগুনের কথা বলেন। লজ্জা-শরম থাকলে আওয়ামী লীগের ঘাড়ে এ নিয়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ কখনো যড়যন্ত্র করে না, বার বার ষড়যন্ত্রের শিকার হয়।

ওবায়দুল কাদের বলেন, আগুন কারা লাগায় আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে।

আরও পড়ুন: ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে। আর বিএনপি করে পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন এবং দুর্নীতি ও ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যোন্নয়ন ও অসহায় মানুষের পাশে থাকা।

তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছেন। আর আওয়ামী লীগ দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এটাই পার্থক্য। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

আরও পড়ুন: মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো। না খেয়ে মারা গেছেন, এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এ সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?

দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা