তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
রাজনীতি

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: তারেক রহমান লন্ডনে বসে যে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, দেশপ্রেমিক প্রবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগও নানামুখী পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: প্রচণ্ড তাপে পুড়ছে দিল্লি-লাহোর

রোববার (১৬ এপ্রিল) সকালে লন্ডনে স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

তথ্যমন্ত্রী বলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশ ঘুরে দেখেছি, এ মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমরা দল যেভাবে সংগঠিত করতে পেরেছি, বিএনপি তা পারেনি। কারণ দেশ থেকে নয়, তারেক রহমানের নির্দেশনায় লন্ডন থেকে তারা পরিচালিত হন। বিএনপি নেতারা লন্ডনে আসেন, তারেক রহমানের নির্দেশনা নিয়ে চলে যান।

আরও পড়ুন: টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপির আশা নেই এবং যে আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও এরইমধ্যে অনুধাবন করেছে যে, বিএনপিকে দিয়ে হবে না। সে কারণে বিএনপি ও সেই চক্র নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত। এ ষড়যন্ত্র মোকাবিলায় দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তথ্যমন্ত্রী তার বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের অতীত ও বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ইউরোপে যুক্তরাজ্য আওয়ামী লীগ ঐক্য ও শৃঙ্খলার অনন্য উদাহরণ এবং লন্ডন শহর আওয়ামী লীগের অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী।

এসময় আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পাওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাজ্যেও নৌকার প্রার্থীর পক্ষে সিসিকের ভোটারদের মাধ্যে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে।

সংগঠনের সভাপতি প্রবীণ রাজনীতিক সুলতান মাহমুদ শরীফ প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড সুবিধা ও পাওয়ার অভ অ্যাটর্নি সনদ সম্পর্কিত অসুবিধা দূর করতে সরকারের প্রতি অনুরোধ জানালে মন্ত্রী যথাসাধ্য করার আশ্বাস দেন।

আরও পড়ুন: ঝুঁকিতে রাজধানীর ৫৮ মার্কেট

যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি এম এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশূক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশুক আহমেদ আশুক, জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু , যুক্তরাজ্য যুবলীগ নেতা আনোয়ার ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত জয়, ছাত্রলীগ নেতা সৈয়দ শিপুসহ অনেকে সভায় যোগ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা