রাজনীতি

মনোনয়ন একজনকেই, বোর্ডের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : পাঁচ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি সিটিতে একাধিক প্রার্থী ছিল। কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে। এখন আমরা কাকে বেছে নেব, সেটা আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।

আরও পড়ুন: ৪২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটিতে আমরা পাঁচজনকে মনোনয়ন দিয়েছি। যারা মনোনয়ন চেয়েছে, তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায় সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি।

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

মনোনয়ন চেয়েও পাননি বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং গাজীপুরে সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

সবকিছু চিন্তা-ভাবনা করেই মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কাজেই এখানে কী প্রভাব ফেলেবে, কী ফেলবে না- সেই প্রভাবের কথা ভেবেই মনোনয়ন দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা