ছবি : সংগৃহিত
রাজনীতি

জাতীয় পার্টির কারণে বিএনপির এই অবস্থা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় অপর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে ইঙ্গিত করে বলেন, 'বিজাতীয় জাতীয় পার্টির নেতাদের কারণে আজ আমাদের এই অবস্থা।

আরও পড়ুন : কোনো স্থানই শূন্য থাকে না

আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে এক দফা আন্দোলন হবে। ওই আন্দোলনে আপনাদের সকলকে শরীক হতে হবে।'

ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা দলীয় কোন্দলে জর্জরিত বিএনপির একাংশের ইফতার মাহফিলে খন্দকার নাসিরুল ইসলাম এসব কথা বলেন।

ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছোলনা গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে। এর আগে প্রশাসন ও নির্ধারিত অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দুই দফায় স্থান পরিবর্তন করতে হয়। ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির একাংশ।

আরও পড়ুন : সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই

জানা যায়, উপজেলা বিএনপির ব্যানারে স্থানীয় বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমি চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিএনপির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলামের।

গত কয়েকদিন ধরে বিএনপির একাংশ কর্তৃক প্রচারণা চালানো ওই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রথমে বোয়ালমারী জর্জ একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর অনুষ্ঠানস্থল পরিবর্তন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহার মালিকানাধীন পৌরশহরের কামারগ্রামে ওই অনুষ্ঠান করার প্রস্তুতি নিলে সেখানে থানা প্রশাসনের অনুমতি মেলেনি।

আরও পড়ুন : জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও স্যালুট

পাশাপাশি বিএনপির শাহ জাফরপন্থী গ্রুপকেও ইফতার ও দোয়া মাহফিল পন্ড করতে শহরের বিভিন্ন স্থানে মহড়া দিতে দেখা যায়। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বাসভবনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন।

এডভোকেট মো. সিরাজুল ইসলাম স্থানীয় সাবেক সাংসদ শাহ জাফরকে ইঙ্গিত করে বলেন, 'তার আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আমি অনেক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি। আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক। বিএনপিতে কোন বিভেদ নেই।'

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠিত

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্বাস মিয়া, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ, সদস্য সচিব সরোয়ার হোসেন দুলু চৌধুরী, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ বিপ্লব প্রমুখ।

প্রসঙ্গত: উপজেলা বিএনপির অপর অংশের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর। সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে টানাপোড়েনের ফলে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে।

ফলে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিরাজুল ইসলাম শাহ জাফরের পক্ষ ত্যাগ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা