বঙ্গবীর কাদের সিদ্দিকী
রাজনীতি

কোনো স্থানই শূন্য থাকে না

নিজস্ব প্রতিবেদক: কোনো স্থানই শূন্য থাকে না, এটাও হয়তো থাকবে না। কিন্তু অনেক সময় লাগবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একজন চলে গেলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর যাওয়াটা কোনো দুঃখজনক নয়, বরং তার থাকাটাই দুঃখজনক ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আরও পড়ুন: শনিবার ফিরতি টিকিট বিক্রি শুরু

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, পরের ওপর নির্ভর করে তাকে অনেকটা সময় বাঁচতে হয়েছে। হুইল চেয়ারে থাকতে হয়েছে। তার চাইতে তার চলে যাওয়া অনেক ভালো।

তিনি বলেন, আমরা যদি তাকে সম্মান দেখাতে পারি, তার চিন্তা-চেতনা, তিনি যা করতে চেয়েছেন, যা করতে পারেননি, সেটার পাশে যদি দাঁড়াতে পারি, সেটাই হবে জাফরুল্লাহ চৌধুরীকে সবচেয়ে বেশি মনে করা।

আরও পড়ুন: দেশের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ

কাদের সিদ্দিকী বলেন, জাফরুল্লাহ চৌধুরী সত্যি একজন ভালো মানুষ ছিলেন। দল-মতের ঊর্ধ্বে ছিলেন। তিনি যা ভাবতেন, তাই বলার চেষ্টা করতেন। তিনি গরিব মানুষের ডাক্তার ছিলেন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টায় নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা