বঙ্গবীর কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
জাতীয়

বঙ্গবন্ধু সকল মানুষের সম্পত্তি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্পত্তি নয়। বিএনপিসহ সব দল ও সকল মানুষের সম্পত্তি। আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমিক, না করলে বঙ্গবন্ধুর বিরোধী; এটা ঠিক না। বঙ্গবন্ধুর উপর আল্লাহর বিশেষ রহমত ছিল বলে তিনি আপামর জনগণকে একত্রিত করতে পেরেছিলেন।

আরও পড়ুন: কমছে বাস ভাড়া!

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

গত নির্বাচনের আগে ২০ দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি জোটে গিয়েছিলাম কামাল হোসেনকে দেখে। কিন্তু পরে আমি সেখান থেকে চলে এসেছি। আমি বুঝেছিলাম, কামাল হোসেন বড় মানুষ, সুন্দর মানুষ; কিন্তু নেতা নন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, করোনার কারণে গত তিন বছর মানুষের কাছে যেতে পারিনি। পিতার কবরের কাছে আসতে পারিনি। আর কোনোদিন আসা হবে কি-না জানি না। আমরা খাস নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার নেতাকে, আমার পিতাকে তার পরিবারসহ শান্তিতে রাখেন, জান্নাতবাসী করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যা নজির সৃষ্টি করেছেন

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা