রাজনীতি

আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সান ‍নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুহুল আমিন নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

নিহত রাসেল চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে। সে ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা। অন্যদিকে আহত রুহুল আমিন একই এলাকার আলী সর্দারের ছেলে।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী।

আরও পড়ুন: রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

মিন্টু ফরায়েজী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নজরুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন: মস্কোতে ঢাকার দূতকে তলব

নিহত রাসেলের ফুফু রুনিয়া বেগম বলেন, বিএম শাহজালাল রাহুল আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এদিকে মার্চ-এপ্রিল নদীতে নিষেধাজ্ঞা রয়েছে। এতে মৎস্য বিভাগ মিয়ারহাট ঘাটে ক্যাম্প করতে চেয়েছিল। রাহুল এ ক্যাম্পের বিপক্ষে ছিল। আমার ভাই মনির পক্ষে থাকায় রাহুলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে খুন করেছে। আমি এ হত্যার বিচার চাই।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। তবে তাদের সমর্থকরা একে অপরকে দোষারোপ করে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে নদীতে ডুবে তরুণের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা