ছবি : সংগৃহিত
রাজনীতি

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি

সান নিউজ ডেস্ক : বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি ।

উল্লেখ্য, রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবতা পালন করেন।

আরও পড়ুন : বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে

পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে বলেন, একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা।

আরও পড়ুন : আওয়ামী লীগ শান্তি চায়

আজকে বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ ভাষা। অথচ জাতিসংঘ এখনো দাফতরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়নি। আজকে একুশের মঞ্চ থেকে সেই দাবি জানাচ্ছি।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা