রাজনীতি

রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন আমরা অনেক বছর আগে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। যারা স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাবিরোধীদের চিন্তা-চেতনা লালন করে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।

আরও পড়ুন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো যেখানে জামায়াতে ইসলামীকে বর্জন করে, বিএনপি সেখানে তাদেরকে নিয়েই রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে যে কর্মসূচি পালন করছে, তার মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

তথ্যমন্ত্রী বলেন, যারা স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাবিরোধীদের চিন্তা-চেতনা লালন করে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই

আরও পড়ুন : ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ আরও অনেকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা