ছবি-সংগৃহীত
জাতীয়
ডিজিটাল নিরাপত্তা আইন

প্রয়োজনের তাগিদে সংশোধন করেছি

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনের তাগিদেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছিলেন আইনমন্ত্রীকে। অন্যান্য দেশ থেকেই আমাদের আইনমন্ত্রী তা দেখেই এ আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। আইনমন্ত্রী এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্রয়োজনের তাগিদে এ জিনিসটা করেছি।

আরও পড়ুন : সাইবার নিরাপত্তা আইন-২০২৩ মানহানিতে কারাদণ্ড নয়, জরিমানা

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

নতুন এ আইনে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার উন্নতি তো আমরা সবসময়ই করে যাচ্ছি। আমরা আইনটা সংশোধন করেছি। অনেকেরই এ আইনের প্রতি যে সমস্ত অবজারভেশন (পর্যবেক্ষণ) ছিল সেগুলো মাথায় নিয়েই এটার পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা দুর্নীতি দমনের হাতিয়ার

এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই করে যাচ্ছে এবং করবে। যোগ করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা