রাজনীতি

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

সান নিউজ ডেস্ক : তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন : গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

তার মেয়ে অন্তরা হুদা জানান, ‘বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত পরশু তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’

নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে জানাজা হবে।

আরও পড়ুন : সিরিয়া-তুরস্কের মানুষের পাশে সানি

রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের তথ্যমন্ত্রী ও ২০০১ সালে যোগাযোগমন্ত্রী দায়িত্ব পালন করেন এই সাবেক মন্ত্রী।

বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাকালীন ২০১০ সালে দল থেকে বহিষ্কৃত হলেও তিনি দলীয় কাজ করতে থাকেন এবং ২০১১ সালে আবারও তার সদস্যপদ ফিরে পান। অবশেষে ২০১২ সালে নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রসঙ্গত, ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। পরে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় জোট নামে এবং একই বছরে বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে আরও দুটি দল গঠন করেন নাজমুল হুদা। পরবর্তীতে ২০১৫ সালের ২০ নভেম্বর তিনি তৃণমূল বিএনপি নামে একটি দল গঠন করেন। সম্প্রতি এই দলটি ইসির নিবন্ধন পায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা