ছবি : সংগৃহিত
রাজনীতি

২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিএনপির পদযাত্রা

সান নিউজ ডেস্ক : যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পতনসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন ও মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচির পর এবার জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন : আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করুন

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন এই কর্মসূচি কথা বলা হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় পদযাত্রা করবে বিএনপি।’

আরও পড়ুন : জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারির পদযাত্রা কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা