ছবি : সংগৃহিত
রাজনীতি

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন।

আরও পড়ুন : বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছিল

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হাসপাতালে পর্যবেক্ষণ শেষে চিকিৎসকের পরামর্শে বাসায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ মির্জা ফখরুল অসুস্থবোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি ঝুঁকিমুক্ত।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন বিএনপি মহাসচিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা