রাজনীতি

খুনীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না

এম. এ আজিজ রাসেল: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ দেখতে চাই উন্নত সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ। শেখ হাসিনা সেই স্বপ্ন দেখিয়ে বর্তমানে বাস্তবে রূপ দিচ্ছেন। সকল বাধা বিপত্তি ও দেশী-বিদেশী ষড়যন্ত্র অতিক্রম করে স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে ৭৫ এর খুনীদের দোসররা আরেক ৭৫ ঘটানোর হুমকী দিচ্ছে।

শনিবার (৪ জুন) বিকালে শহীদ দৌলত ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সদ্য স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখনই খুনীরা পচাত্তরের ১৫ আগস্ট সৃষ্টি করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তা ঠেকানোর জন্য বিএনপিসহ দেশী-বিদেশী ষড়যন্ত্র কারীরা এক হয়ে দেশের অগ্রযাত্রাকে ঠেকানোর মানসে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাঁরা বার বার দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত। শেখ হাসিনা বর্তমানে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। তাই তাঁরা শেখ হাসিনাকে নয়, দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে ২১ আগস্টসহ জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে।

তিনি বলেন, বাংলার মানুষ চোর ডাকাত, সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী ও খুনীদের আর ক্ষমতায় দেখতে চায় না।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এড. বদিউল আলম সিকদার, এড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুর রহমান চৌধুরী, এড. সুলতানুল আলম, এটিএম জিয়া উদ্দিন, আমিনুল রশীদ দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, চেয়ারম্যান টিপু সুলতান, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মাস্টার আবদুর রহিম, সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারূফ আদনান, জেলা শ্রমিক লীগের আহবায়ক শাহেদুল আলম রানা, পৌর যুবলীগের আহ্বায়ক শোয়াইব ইফতেখার ও সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা