সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনীতি

পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ পাবে সব দল

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারী বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক

শনিবার (৪ জুন) সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ক্ষমতার মসনদে বসার যে রঙিন খোয়াব দেখছে বিএনপি, তা দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপি একটা বড় দল। তারা নির্বাচনে আসুক আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো বিকল্প নেই।

দেশ-বিদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি, ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে, এ ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদের সামলানোর জন্য বিএনপি মহাসচিবকে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতাকর্মীদের সামলান না হলে পরিণতি হবে ভয়াবহ।

এর আগে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নারী চালকদের রাস্তায় গাড়ি চলাচল নিরাপদ জানিয়ে বলেন, নারী চালকদের নিয়োগের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন: হজের প্রথম ফ্লাইট রোববার

ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা