ফাইল ছবি
রাজনীতি
কাদেরকে লক্ষ্য করে ফখরুল

ইতিহাস থেকে শিক্ষা নিন

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবকে (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) সতর্ক করতে চাই যে, আপনারা ইতিহাস থেকে তো শিক্ষা নেন না। এবার একটু শিক্ষা নেন। মনে করুন ১৯৭৪ সালের কথা। তখন দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল।’

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত 'আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। সেই সময়ে যদি আপনি দেওয়ালের লিখন না পড়েন, উদ্যোগ যদি না নেন। এখন ওই সব উল্টাপাল্টা কথা বলে লাভ নাই।’

আরও পড়ুন: সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। মানুষকে তাঁদের কথা বলতে দিন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দিন।’

তিনি বলেন, ‘সে ভয়ানক পরিণতি যেন না হয়, সে জন্য এখন থেকে জনগণের অধিকারগুলো ফিরিয়ে দিন। আপনারা মানুষ হত্যা বন্ধ করুন, গুম বন্ধ করুন। মিথ্যা মামলা দেওয়া বন্ধ করুন, খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে আপনাদের কোনো দিন কোনো মুক্তি হবে না- এটা হলো মূল কথা।’

আরও পড়ুন: ঢাবি গণতান্ত্রিক মূল্যবোধের লালনকেন্দ্র

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় ও সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা