উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন শেখ হাসিনা
রাজনীতি

উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন শেখ হাসিনা

সান নিউজ ডেস্ক: (০১ জুন) উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে গণভবনে বৈঠক করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা উপদেষ্টাদের বলা হয়নি। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন ও দ্বাদশ জাতীয় নির্বাচন ইস্যু এতে প্রাধান্য পাবে। উপদেষ্টাদের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ চাইবে কেন্দ্রীয় নেতৃত্ব। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলীয়, আন্তর্জাতিক সম্পর্কও এই বৈঠকে গুরুত্ব পেতে পারে।

জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু যুগান্তরকে বলেন, ১ জুন বিকাল ৪টায় গণভবনে এই সভা ডাকা হয়েছে। সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো এজেন্ডা পাইনি। তবে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর এটাই এককভাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা। এর আগে ২০২০ সালে ৩ ও ৪ জানুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর মহামারি করোনার কারণে প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের আলাদা কোনো সভা করতে পারেনি আওয়ামী লীগ।

আরও পড়ুন:চলে গেলেন সংগীতশিল্পী কেকে

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়। জাতীয় সম্মেলনের পর একেএম রহমত উল্লাহ এমপি, হাজি আবুল হাসনাত, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, অধ্যক্ষ মতিউর রহমান, জয়নাল হাজারীসহ বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল। কিন্তু এর মধ্যে হাজি আবুল হাসনাত ও জয়নাল হাজারী মারা গেছেন। এ ছাড়া এই সময়ে আবুল মাল আবদুল মুহিত, এইচটি ইমামসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য মারা গেছেন। ফলে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকটি পদ এখনো শূন্য রয়েছে। এদিকে সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা