‘যুগপৎ আন্দোলনে গণসংহতি ও বিএনপি একমত’
রাজনীতি

‘যুগপৎ আন্দোলনে গণসংহতি ও বিএনপি একমত’

সান নিউজ ডেক্স: যুগপৎ আন্দোলনের ব্যাপারে গণসংহতি আন্দোলন ও বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মে) রাজধানী হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

মির্জা ফখরুল বলেন, আশার কথা যে- এই আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়েছি। আর আমরা বারবার বলছি, একটা গণঅভ্যুত্থান এবং গণআন্দোলনে মধ্যে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা একমত হয়েছি।

গণসংহতি আন্দোলনের সঙ্গে আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই আলোচনা অব্যাহত থাকবে। আর এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে প্রধান যে দাবি থাকবে, আমরা আশা করি- অন্য দলগুলোও একমত হবে। সেটা হচ্ছে যে, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে ৩৫ রাখ মামলা আছে- সেগুলোকে প্রত্যাহার করার দাবি এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় থাকবে।

আরও পড়ুন: ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ও আমরা একমত হয়েছি, এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, একটা নিরপেক্ষ-নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে, একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে পার্লামেন্ট ও সরকার গঠিত হবে।’

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংবিধানের পরিবর্তন এবং কতগুলো মৌলিক বিষয়ে পরিবর্তন অত্যন্ত জরুরি বলে আমরাও মনে করি। সেগুলো আলোচনার মধ্য দিয়ে একটি জায়গায় একমতে এসে পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন: জামায়াত নেতাসহ ৩ জনের ফাঁসি

এ বিষয়ে জোনায়েদ সাকি বলেন, বিএনপি নেতাদের সঙ্গে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে যে শাসন চলছে, সে বিষয়সহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমরা উভয় দলই উদ্বেগ প্রকাশ করি। এই বাস্তবতায় পর্যবেক্ষণে আমরা অনেক মিল খুঁজে পেয়েছি। আমরা মনে করি, বাংলাদেশে এই বাস্তবতায় অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার। এই বদল গণতন্ত্র ফেরার মধ্যে দিয়েই সম্ভব হতে পারে।

তিনি বলেন, আমরা মনে করি আন্দোলন ছাড়া এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নেই। আমাদের দলের পক্ষে এ বিষয়ে পরিস্কার করেই আমরা অবস্থান নিয়েছি। আজকে আলোচনার মধ্যে এ বিষয়ে ঐক্যমত হয়েছে যে, একটি সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের গতির মুখে ফেরার প্রথম পদক্ষেপ। কিন্তু বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন কোনোমতেই সম্ভব নয়। এ বিষয়ে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ঐক্যমত তৈরি হয়েছে। এটা আগামী দিনের আন্দোলন ও রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা।

আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ এসপি

বর্তমান সরকারের পতনের জন্য আন্দোলন দরকার মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, বিরোধী দলগুলোর পক্ষ থেকে যদি জাতীয় রূপরেখা হাজির হয় তাহলে আমরা বৃহত্তর ঐক্যে গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারবো। সেজন্য আমরা প্রাথমিকভাবে ঐক্যমত হয়েছি যে, যুগপৎ আন্দোলন আমাদের যার যার অবস্থা থেকে পরিচালনা করতে হবে। আর ভবিষ্যতেও এবিষয়ে আরো আলোচনা হবে। এর মধ্য দিয়ে একটা রূপরেখা সামনে আসবে।

সংলাপে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকির সঙ্গে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদক মণ্ডলীর সদস্য ইমরান জুলকার নাঈম, বাচ্চু ভুইয়া, জুলহাস নাঈম বাবু, দীপুক রায়, মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা