বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে
সারাদেশ

বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে যারা বিদেশে রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

আরও পড়ুন : খুনিদের আশ্রয় দাতারাই মানবতা শেখায়

একটি গোষ্ঠী এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাদের ইন্ধনে পাকিস্তানী ভাবধারার কিছু বিপথগামী সেনারা নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে।

পাকিস্তানী সেনারা যা করতে পারেনি, এসব মীরজাফরেরা সেটাই করেছে। খন্দকার মোস্তাক, মেজর ডালিম, জিয়াউর রহমান গংরা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

তিনি মঙ্গলবার বিকালে বড়াইগ্রাম পৌর পরিষদ ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

আরও পড়ুন : এবার সম্পদের হিসাব দিলেন ইমরান দম্পতি

পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমিনুল হক মতিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, শ্রমিক লীগ নেতা রবিউল করিম, যুবলীগ নেতা কাওসার আহমেদ অপু, পৌর যুবলীগের আহবায়ক সাইদুল ইসলাম এবং বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সম্পাদক নিলয় সরকার নাসিম।

আরও পড়ুন : নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী ও অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা