সৈয়দপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
সারাদেশ

সৈয়দপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটায় খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত ছাত্রীটির নাম- সীমা খাতুন (১৮)। সে ওই এলাকার রিক্সাচালক ডাব্লু ইসলাম ও আরজিনা বেগমের দ্বিতীয় মেয়ে এবং খালিশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন: আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে খাওয়ার পর দুই বোন ঘরে বসে কথা বলছিল। এমন সময় সীমা বড় বোন রিমিকে বলে আমার ভালো লাগতেছেনা। তুমি বাইরে যাও আমি ঘুমাবো। এরপর রিমি বাড়ির বাইরে চলে যায়। আধাঘণ্টা পর বাড়ি ফিরে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লাগানো। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দিলেও সীমার কোন সাড়া না পেয়ে বাড়ির অন্যান্যদের ডাকা হয়। সকলে এসে ঘরের বেড়া ও খুটির সাথে দরজার বাধন কেটে ভিতরে ঢুকে দেখা যায় সীমা চালের তিরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলছে। তাড়াতাড়ি ঝুলন্ত অবস্থা থেকে নামানো হলেও ততক্ষণে সে মারা যায়।

মৃতের বড় বোন রিমি বলেন, আমার বাবা ঢাকায় রিক্সা চালান আর মা বাড়িতেই সেলাইয়ের কাজ করেন। আমরা আল্লাহর রহমতে ভালভাবেই আছি। দুই বোন আর ছোট ভাইটাও পড়াশোনা করছি। কোন সমস্যা নেই। আত্মহত্যা করার মত কোন কারণই নেই। তবু কেন সীমা আত্মহত্যা করেছে তা জানিনা।

আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও পরিবার বা কোন পক্ষ থেকেই কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা