মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ
সারাদেশ

মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

আমিরুল, স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, লক্ষণপুর বাড়াইশালপাড়ার আদর্শপল্লীতে ২০ শতাংশ জমি কিনে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত প্রতিবেশি মো. আব্দুল করিম এ জমির কিছু অংশ জোরপুর্বক দখল করেছেন। শুধু তাই নয় ইতিপূর্বে সিমানা প্রাচীর ভেঙ্গে শুপাড়িগাছ, বাশঁঝাড় কেটে আব্দুল করিম তাঁর বাড়ির সামনের বাকী অংশটুকু দখলের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশিরা বাধা দিলে তাঁরা পালিয়ে যায়।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীর করেছি। আমি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এ দীর্ঘদিনের পরও ভূমিদস্যু আব্দুল করিম ও তাঁর সহযোগীদের খুন গুমের হুমকি ধামকিতে আমিসহ গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুন: কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

তিনি আরও অভিযোগ করে বলেন, আব্দুল করিম প্রভাবশালী হওয়ায় এ ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজাদা সরকার পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি আমাকে একটি নোটিশ দিয়েছেন তাতে আমাকে বীর মু্িক্তযোদ্ধা সম্বোধন করেননি। এছাড়া আমাকে পর পর দুইটি নোটিশ দেওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু আমি কোন সাড়া দেয়নি। এ টা সম্পূর্ণরুপে আদালত অবমাননা হয়েছে বলে মিথ্যাচার করেছেন। অথচ আমি কোন নোটিশেই পায়নি।

এ জমি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা চান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

অভিযোগ প্রসঙ্গে মো. আব্দুল করিম বলেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. ইসমাইল হোসেনের সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি আমার জায়গাতেই বাড়ি নির্মাণ করে বসবাস করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা