মাদক কারবারিসহ ২ অটোরিক্সা আটক
সারাদেশ

মাদক কারবারিসহ ২ অটোরিক্সা আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে দুইটি অভিযানে ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ইস্কাফ ও মাদকবাহী ২ টি অটোরিক্সা উদ্ধার সহ ১ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরও পড়ুন : ৭ পদতিক ডিভিশনের ৪ টি ইউনিটের পতাকা উত্তোলন

অব্যাহত অভিযানের ধারাবহিকতায় জেলার নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক রোববার (১৬ অক্টোবর) রাত আনুমানিক দশ ঘটিকার সময় নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের মৌজা ব্যাপারীটারী গ্রাম হতে ধনীগাগলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এরশাদুল হক (৩২) এর বাড়ীর ভিতর আঙ্গিনায় অটোরিক্সায় বসার স্থানের নিচে পা রাখার জায়গায় বিশেষ কায়দায় লুকানো ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিক্সা সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত মাদক কারবারি চতুরতার সাথে বিভিন্ন সময়ে মাদক কারবার করে আসছিলো। নাগেশ্বরী থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় উক্ত মাদক কারবারিকে আইনের আওতায় নিয়ে আসে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরও পড়ুন : বিকাশ এজেন্টের লাশ উদ্ধার

অপরদিকে অন্য আর একটি অভিযানে ফুলবাড়ী থানা পুলিশ সোমবার( ১৭ অক্টোবর) সকাল আনুমানিক নয় ঘটিকার সময় ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশিপুর ইউনিয়নের কাশিপুর কলেজ মোড় হতে খড়িবাড়ি গামী দক্ষিণ ধর্মপুর জনৈক আজিজুল ইসলাম এর পুকুর পাড়ের জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৬ বোতল ইস্কাপ এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি অটোরিক্সা উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা