সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ৫

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাঠি, লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে এক নারীর দুই হাত ভেঙ্গে ফেলাসহ ৫ জনকে আহত করা হয়েছে। আহত করেও থেমে নেই তারা হুমকি দিচ্ছে মেরে ফেলার। গত ১৪ জুলাই সকালে ওই উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনার শিকার হন ভুক্তভোগী পরিবার।

হুমকির ভয়ে উপায় না পেয়ে আহত অবস্থায় গেল ( ২৮ জুলাই) হরিপুর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার।

মামলার আসামীরা হলেন- ওই উপজেলার একই গ্রামের শাজাহান আলী, মাইনুল হক, জুয়েল, রাসেল, রেহেনা ও আলিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আসামীরা ঐক্যবদ্ধ হয়ে রেজিস্ট্রিকৃত জমি জোর পূর্বক দখল করতে গেলে বাধা দেয় জমির মালিক সফিকুল ইসলাম। এ সময় ক্ষিপ্ত হয়ে শাজাহানের নেতৃত্বে একদল লোক লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে সফিকুলকে। স্ত্রী মালেকা বেগম স্বামীকে বাচাতে এগিয়ে গেলে সবাই মিলে তার দুই হাতে আঘাত করলে দুটি হাতই ভেঙ্গে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে দখল বাজরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। পরে আহতরা দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেয়। পরে তারা দ্রুত উন্নতির জন্য দিনাজপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়। বর্তমানে আহতরা সবাই অসুস্থ্য অবস্থায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের শাস্তি না হলে প্রাণে মেরে ফেলবে। তাই সুষ্ঠু বিচারের দাবি করেছেন তারা।

আহতদের মধ্যে গুরুতর হলেন, সফিকুল ইসলাম, মালেকা আক্তার, আখি আক্তার। আর মারপিটের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। যা ঘটনার সত্যতা রয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এরইমধ্যে মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা