বরগুনাকাণ্ডে সেই পুলিশ সুপার প্রত্যাহার
সারাদেশ

বরগুনাকাণ্ডে সেই পুলিশ সুপার প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: বরগুনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় আলোচনায় আসা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বরিশাল ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় আরও ১১ জনকে ক্লোজ করা হয়েছে।

আরও পড়ুন: ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

তিনি জানান, ‘বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সঠিক তদন্তের স্বার্থে ও সার্বিক বিবেচনায় মহররম আলীকে প্রত্যাহার করা হয়েছে।’

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা শিল্পকলায় হওয়া আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া ইটের আগাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়।

ঘটনাস্থলে উপস্থিত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা জানান। এরপরও তার সামনেই অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা