বাম জোটের হরতাল শুরু
রাজনীতি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

বাম জোটের হরতাল শুরু

সান নিউজ ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে।

আরও পড়ুন : আত্মত্যাগ বৃথা যেতে পারে না

সোমবার (২৮ মার্চ) ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

গত ১১ মার্চ সকালে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

এতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

আরও পড়ুন : শব্দ দূষণের শীর্ষে ঢাকা

বিএনপি ও প্রগতিশীল ছাত্র জোট বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানিয়েছে। হরতালের সমর্থনে কর্মসূচিও ঘোষণা করে প্রগতিশীল ছাত্রজোট।

কর্মসূচিগুলো হলো :

২১ মার্চ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালযয়ে,

২২ মার্চ বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে,

২৪ মার্চ বেলা ১১টায় বুয়েটের পলাশীতে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করবেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

আরও পড়ুন : মরে গেলেও ক্ষমা করব না

এছাড়া ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল করবে তারা।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা