বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি

বক্তব্যটি পাড়ার মাস্তানের মতো!

সান নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: আত্মত্যাগ বৃথা যেতে পারে না

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের দেওয়া বক্তব্যকে পাড়া মহল্লার বখাটে মাস্তানদের মতো বলে মন্তব্য করেছেন তিনি।

রিজভী বলেন, শুনেছি যে উনার (ডিএমপি কমিশনার) এক্সটেনশন হয়েছে। আবার পরবর্তীতে এক্সটেনশন নেওয়ার জন্য, শেখ হাসিনাকে খুশি করার জন্য এ কথাগুলো বলেছেন? সভ্যতা, ভব্যতা, সুরুচি সব কিছু জলাঞ্জলি দিয়ে বখাটে পাড়া মহল্লার মাস্তানরা যেভাবে কথা বলে, সেভাবেই পুলিশের একজন বড় কর্মকর্তার মুখ থেকে যদি এমন কথা বের হয়, তাহলে এটা কত বড় ন্যাক্কারজনক কথা হতে পারে।

রোববার (২৭ মার্চ) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, একটি রাষ্ট্রের চরিত্র কেমন, তার চেহারা কেমন এটা যদি আপনারা বুঝতে চান তাহলে দেখতে হবে ওই রাষ্ট্রের কর্মরত অফিসাররা কেমন। তাদের বৈশিষ্ট কেমন। এটা দেখলেই রাষ্ট্রের চরিত্রটা বোঝা যায়। আজকে দেখুন বাংলাদেশের কর্মকর্তাদের কথাবার্তা! তাদের আচার আচরণেই বুঝতে পারবেন এই রাষ্ট্র কী ভয়ঙ্কর রাষ্ট্র!

আরও পড়ুন: শব্দ দূষণের শীর্ষে ঢাকা

তিনি বলেন, দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরকারের একজন কর্মকর্তা যার নিরপেক্ষ থাকার কথা, চুপচাপ থাকার কথা তিনি যে কথা বলেছেন গতকাল, তাতে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্র আর রাষ্ট্র নেই। এই রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে।

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জেডআরএফ’র রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা