রাজনীতি

মানুষ কথা বলতে পারছেন না

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীন দেশে ৫০ বছর পরও স্বাধীনভাবে কার্যক্রম পালন করতে পারছি না। দেশের মানুষ কথা বলতে পারছেন না। ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে।’

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রিট

রোববার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ানসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা ফ্যাসিবাদী সরকার দেশের ওপর চেপে বসেছে। এখন থেকে আমাদের মুক্তি পেতে হবে।’

আরও পড়ুন: হুমায়ুন আজাদ হত্যা: রায় ১৩ এপ্রিল

তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন করছি। এটি পালন করার মূল্য উদ্দেশ্য ছিল স্বাধীনতার সঠিক ইতিহাস আমরা তুলে ধরতে চাই জাতীর সামনে, প্রজন্মের সামনে। আজকে যারা জোর জবরদস্তি করে সরকার দখল করে আছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হননি তারা ইতিহাসকে বিকৃত করছেন। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানকে খাটো করে দেখার চেষ্টা করছেন এবং তাকে হেয় প্রতিপন্ন করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজকে কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে আমাদেরকে বাধা দেয়া হচ্ছে। আমি যতটুকু জানি বিএনপিকে সেখানে যেতে মানা করা হয়েছে। আওয়ামী লীগের পুরো কালুরঘাট এলাকা দখল করে রেখেছে, সশস্ত্র মাস্তানদের দিয়ে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা