রাজনীতি

বাম জোটের হরতালের ডাক

সান নিউজ ডেস্ক: জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ডাক দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।

আরও পড়ুন: অশ্লীল ছবি তুলে চাঁদাবাজি

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন বাম নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরফা মিশু প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

আরও পড়ুন: ট্রাকচাপায় বাইকবিডির জামিল নিহত

আব্দুস সাত্তার বলেন, আমাদের এই কর্মসূচির স্লোগান হলো- দাম কমাও, জান বাচাঁও। এই দেশে ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ হাবিয়া নামক জাহান্নামে আছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে। একটা হচ্ছে ৫ শতাংশ মানুষের অর্থনীতি, যারা দেশের টাকা লুট করছে। আরেকটি হচ্ছে ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি, আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি।

তিনি আরও বলেন, ভোট ডাকাতির সরকার, শেখ হাসিনার সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পুলিশকে বলব বাধা দিয়ে এই সরকারকে শেষ রক্ষা করতে পারবেন না।

আরও পড়ুন: স্ত্রীর সাথে অভিমানে ফাঁস দিল স্বামী

পদযাত্রা শুরু আগে বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, যদি বাম জোটের কর্মসূচি চলাকালে জ্বালানি তেলের দামসহ অন্যান্য দাবি মেনে না নেওয়া হয় তাহলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি আমরা আজই ঘোষণা করব।

তারা আরও বলেন, এই সরকারের জনগণের সরকার নয়, লুটেরার সরকার। তাই জনগণের দুঃখ-দুর্দশা বোঝেন না। তারা লুটেরাদের স্বার্থ রক্ষা করে আসছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা