ছবি: প্রতীকী
রাজনীতি

যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা!

নোয়াখালী প্রতিনিধি: বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রাজুর বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া এবং আরেক যুবলীগে নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৩জন যুবলীগ নেতাকর্মী আহত হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হামলার শিকার যুবলীগ নেতার নাম নিজাম উদ্দিন জন্টু (৪৫) উপজেলা যুবলীগের যুবলীগের সহসভাপতি। অপর যুবলীগ নেতার নাম হাসান আলী রাজু (৪০) চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তারাও কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটা ও সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পুঁটিয়ালি পোল ও কলেজ গেইট এলাকায় এসব এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার অনুসারী চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম মহিউদ্দিন সোহাগের সাথে কিছু দিন ধরে বিরোধ চলছে কাদের মির্জার অনুসারী একই ইউনিয়নের যুবলীগ নেতা রোমন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান, শিপন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজুর সঙ্গে। এ বিরোধে উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন জন্টু হাজারী ও হাসান আলী রাজু ইউপি চেয়ারম্যান সোহাগের পক্ষে অবস্থান নেয়।

আরও পড়ুন : ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে

হামলার শিকার চরহাজারী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হাসান আলী রাজু অভিযোগ করে বলেন,সোমবার সকাল পৌনে ১০টার দিকে চরহাজারী ইউনিয়ন থেকে কাদের মির্জার অনুসারী দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে শোক র‌্যালির মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে যায়। র‌্যালি নিয়ে যাওয়ার পথে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পুঁটিয়ালি পোল এলাকায় পৌঁছলে যুবলীগ নেতা রোমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান,শিপন ও ছাত্রলীগ নেতা রাজুর নেতৃত্বে ইউপি চেয়ারম্যান সোহাগের অনুসারী নেতাকর্মিদের ওপর হামলা চালানো হয়। তখন আমি নেতাকর্মিদের বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রলীগ নেতা রাজুর নেতৃত্বে আমাকে বেধড়ক মারধর করা হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, দুপুর আড়াইটার দিকে শোকসভা শেষে বাড়ি ফেরার পথে বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকায় যুবলীগ নেতা জন্টু হাজারীকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন : ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি অসুস্থ হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, আমরা শুনেছি মারামারি হয়েছে। কে কার মাথা ফাটিয়েছে সে বিষয়ে জানিনা। এ বিষয়ে কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা