সারাদেশ

বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

বুধবার (৮ জুন) বিকেল ৩টায় পৌরসভার কার্যালয়ে ৮৬ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ২৫ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৬ কোটি ৫০ লাখ টাকা, মূলধন হিসাব ৫০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৪ কোটি ৭০ লাখ ৭১ হাজার ৫০৪ টাকা।

এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২৬ কোটি ৬ লাখ ২০ হাজার ২৮ টাকা, উন্নয়ন ব্যয় ৫৬ কোটি ৫০ লাখ টাকা, মূলধন ব্যয় ৬০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ১ হাজার ৪৭৬ টাকা।

আরও পড়ুন: সাংবাদিক এলাহীর জামিন

মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে বলে মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব মো.হালিম উল্যাহ, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, মো. নুরনবী সবুজ, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল প্রমুখ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা