প্রতীকী ছবি
সারাদেশ

সেই ডিপোর আরও এক কর্মীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু

বুধবার (৮ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ব্যক্তি মারা যান। নিহত মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪–এ পৌঁছে।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

হাসপাতালের আইসিইউর এক চিকিৎসক জানান, শুরু থেকেই মাসুদের অবস্থা খারাপ ছিল। আজ ভোর পৌনে ৪টায় তার মৃত্যু হয়।

এর আগে গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৪ জন নিহত হয়েছেন। আহত দুই শতাধিক। প্রায় ৬১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দেয় সেনাবাহিনী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা