সারাদেশ

শিরোপা ঘরে তুললো চকরিয়া 

এম.এ আজিজ রাসেল: অবশেষে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া। মঙ্গলবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টাইব্রেকারে মহেশখালীকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো চকরিয়া উপজেলা ফুটবল দল।

নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে পারেনি। তবে দুদলই একাধিক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সব আক্রমণ ভেস্তে গেছে বার বার। এতে হতাশ হয়ে পড়ে দুই দলের হাজার হাজার দর্শক। রেফারি শেষ বাঁশিতে ফলাফল গোলশূন্য। টাইব্রেকারে মহেশখালীর ৩টি শট রুখে দেয় চকরিয়ার গোল রক্ষক। মহেশখালীর গোল রক্ষক সেভ করে ২টি। অবশেষে টাইব্রেকারে ৩-২ গোলে শক্তিশালী টিম মহেশখালী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হট ফেভারিট চকরিয়া উপজেলা।

পরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম. ডি আবু হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম ও চকরিয়া উপজেলার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

পরে রানার্স আপ ও চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেন অতিথিরা।

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশ সেরা আইকনিক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা