কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সারাদেশ

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-লাকসাম মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক শিক্ষক আহত হয়েছেন।

আরও পড়ুন : দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই

নিহত জামাল উদ্দিন (৫২) বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রমের আখন্দ বাড়ির মৃত হারিছ মিয়ার ছেলে এবং বেগমগঞ্জ উপজেলার কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপর নিহতেন নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭জুন) সকালে নোয়াখালী-লাকসাম মহাসড়কের পলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিকে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তন্তর করেছে। আহত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন কে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক জামাল উদ্দিন স্কুলের অফিসের কাজে কুমিল্লা শিক্ষা বোর্ডে যাওয়ার পথে নোয়াখালী-লাকসাম মহাসড়কে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা

পরে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি জন্য নিয়ে গেলে জামালকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার কের বলেন, পুলিশ লাশ উদ্ধার করে নিহত পরিবারের দাবিতে পরিবারের নিকট লাশ হস্তন্তর করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা