সারাদেশ

বোয়ালমারীতে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে ৭ জনকে ৬ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আরও পড়ুন: ফের জেল হেফাজতে পি কে হালদার

জানা যায়, মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় উপজেলার মহীশালা গ্রামের সুরেন্দ্র বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস ও নাগদী গ্রামের আ. ওহাবের ছেলে বিল্লাল হোসেনকে ১০০ টাকা করে, আ.খালেককে ৫০ টাকা, পৌরসভার ওয়াপদা মোড়ে অবস্থিত হোটেল কলেজ ক্যাফেকে ৫ হাজার, মোটর সাইকেল চালক নাজমুল হোসেনকে ৫শত, জাহাঙ্গীর ও আব্দুল্লাহকে ৩শত টাকা করে মোট ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর (৪৯) এর ১ ধারা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৪ এর (২) ধারায় ৭ ব্যক্তিকে ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা