সারাদেশ

নানা আয়োজনে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বর্তমান সময়ের অন্যতম সেরা অনলাইন প্লাটফর্ম ‘জনতার ঈশ্বরগঞ্জ’ ফেসবুক গ্রুপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জের দ্যা ফুড প্যালেস রেস্টুরেন্টে কেক কেটে ও আলোচনার সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য ২০২১ সালের জুন মাসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংগঠনটির প্রতিষ্ঠাতা এহসানুল হক ‘জনতার ঈশ্বরগঞ্জ’ নামে ফেসবুক গ্রুপ ভিত্তিক এ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত করেন।

গ্রুপটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কাজের মাধ‍্যমে ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ব‍্যাপক সুনাম কুড়িয়েছে এ ফেসবুক গ্রুপটি। করোনা কালীন সময়ে জনসচেতনতা ও মাস্ক বিতরণ, দুঃস্থ ও অসহায় এবং ক্যান্সারে আক্রান্ত রোগী, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সময়ে দুস্থদের খাবার বিতরণ, সেচ্ছায় রক্তদান বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কাজের মাধ‍্যামে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে এ সামাজিক সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, সমকালের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন ও মডারেটরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা