সারাদেশ

মামলা থেকে সাবেক ইউপি সদস্যকে অব্যাহতির দাবিতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোলতান আহমদকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে পালংখালী স্টেশনে মানববন্ধনে এলাকাবাসী জানায়, সোলতান আহমদ মেম্বার ৯নং ওয়ার্ডের একজন জনপ্রিয় মেম্বার ছিলেন। পাশাপাশি মানুষের যেকোনো সুখ দুঃখে সবসময় সহযোগিতা করে থাকেন। গত মে মাসে একটি মামলায় তাকে পলাতক আসামি করা হয়েছে। উক্ত মামলা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোলতান আহমদ মেম্বার বলেন, ‘গত ৩০ মে ও ১ জুন উখিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য আইনের মামলা সঠিক তদন্ত করে আমাকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি কখনো মাদকের সাথে জড়িত ছিলাম না। আমি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে জনপ্রতিনিধি হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম। অবিলম্বে আমার বিরুদ্ধে করা মামলা সুষ্ঠু তদন্ত পূর্বক অব্যাহতি দিয়ে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত পালংখালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষের লোকেরা আমাকে বিভিন্ন সময় প্রকাশ্য ও গোপনে ইয়াবার মামলা দিয়ে হয়রানী করার জন্য হুমকি দিয়ে আসছে। আমি প্রশাসন সহ সকল গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার পরিবারের দিকে তাকিয়ে মামলার সুষ্ঠু তদন্ত করে অব্যাহতি দেওয়া হোক।’

পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর বলেন, ‘আজকে সোলতান আহমদ কে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে জনসাধারণ মাঠে নেমেছে। যারা মামলা দেওয়ার জন্য সহযোগিতা করে তাদেরকে সর্বপ্রথম আইনের আওতায় আনা হোক। দ্রুত এ মামলার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা