ছবি-সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত হোন

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মো. জাকরিয়ার ছেলে মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ।

গোলাগুলিতে আরও বেশ কয়েকজন রোহিঙ্গা দুষ্কৃতকারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ক্যাম্পসূত্র। তবে নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভোর ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পস্থ এনজিও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোলাগুলির খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে যায়। ক্যাম্পের গোলাগুলির স্থলে নিহত হয়ে পড়ে থাকাদের উখিয়া থানা পুলিশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর নিজেদের হেফাজতে নেয়। এরপর হাসপাতালে মারা যাওয়াদেরও একইভাবে নিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা