ছবি-সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উখিয়ার ৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় রাশিয়া

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, মুহাম্মদ আলমের ছেলে মো. সালাম (৩২), আবদুল খালেকের ছেলে মো. শফি (৬৩), আবদুস সামাদের ছেলে মো. শরীফ (৫৫) ও ইমাম হোসেনের ছেলে মো. নাসের (১৫)। তারা সবাই ক্যাম্প-৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এএসপি ফারুক আহমেদ জানান, মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতকারী ক্যাম্প-৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা ক্যাম্প-৮ ইস্টের বি/৬৪ এর বি/৫৪ তে অবস্থানরত চার ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: ইউরোপের নির্ভরতা কমানো উচিত

গুলিবিদ্ধ অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে প্রথমে উখিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

এপিবিএনের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা